1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
খুলনার চুকনগরে ৩৭৫ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

খুলনার চুকনগরে ৩৭৫ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা।

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ণ

খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে সার মজুদ ও ন্যায্য মুল্যে কৃষকদের মাঝে সার বিক্রি না করার খুচরা দুই বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। আজ ১০ আগষ্ট বেলা ১১ টার দিকে চুকনগর বাজার এলাকায় ডুমুরিয়ার সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী অভিযানটি পরিচালনা করেন। জানাযায়, উপজেলার চুকনগর বাজারস্থ যতিন কাশেম মোড় এলাকায় মেসার্স জালাল টেডার্সে অবৈধ ভাবে সার মজুদ রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক জাহিদুল ইসলাম মোড়লকে নগদ ১০ হাজার টাকা জরিমানা সহ ২৮০ বস্তা ইউরিয়া, ৪৬ বস্তা টিএসপি, ২০ বস্তা ডিএপি ও ২৯ বস্তা এমওপি মজুদ সার জব্দ করা হয়। এছাড়া কৃষকদের মাঝে ন্যায্য মুল্যে সার বিক্রি না করার অপরাধে ও স্টক রেজিস্ট্রার ব্যবহার না করায় মালতিয়া এলাকার মেসার্স সুকর্ন টেডার্সের মালিক সুকর্ন কুমার ঘোষকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার ( ভুমি) অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করায় সার ব্যবস্থাপনা আইনে জাহিদুল মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা সহ ৩৭৫ বস্তা বিভিন্ন মজুদ সার জব্দ করা হয় এবং কৃষকদের মাঝে ন্যা্য্য মুল্যে সার বিক্রি না করার অপরাধে ব্যবসায়ী সুকর্ন ঘোষকে ভোক্তা সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। জব্দকৃত সার চুকনগর বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, চুকনগর বাজার কমিটির সভাপতি মো: শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন সহ ডুমুরিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com