1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খুলনায় বিদেশি রিভলবার সহ টাইগার গ্রুপের সদস্য গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিরল হাসপাতালে ৪টি সিজারিয়ান সম্পন্ন || নবজাতক-মা দুজনেই সুস্থ

খুলনায় বিদেশি রিভলবার সহ টাইগার গ্রুপের সদস্য গ্রেফতার

reporter মোঃ রবিউল হোসেন খান,
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ

খুলনা মহানগরীর হরিনটানা থানাধীন রায়েরমহল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার সহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য মোঃ রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব- ৬। র‍্যাব জানায় আজ ২৬ জুলাই দুপুর ১২ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রায়েরমহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় রায়েরমহল এলাকার বাসিন্দা শেখ লাল মিয়ার ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে তার বসতবাড়িতে তল্লাসী চালিয়ে রবিউলের দেওয়া স্থান থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র উপস্থিত সাক্ষিদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাবের তথ্য মতে, গ্রেফতার হওয়া রবিউল খুলনার টাইগার গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যা চেষ্টা চুরিসহ মোট ১৬ টি মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে উদ্ধার হওয়া অস্ত্র সহ গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগর পুলিশের ( কেএমপি) হরিনটানা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব -৬।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com