1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‘খুব শিগগিরই’ ভিয়েতনাম সফর করবেন জো বাইডেন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বাবুগঞ্জে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৫০ অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ দীঘিনালা জোনের উদ্যোগে ৩১ পাহাড়ি-বাঙালির সফল চক্ষু অপারেশন, দৃষ্টি ফিরে পেয়ে আবেগঘন পরিবেশ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা বর্ষা বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল

‘খুব শিগগিরই’ ভিয়েতনাম সফর করবেন জো বাইডেন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ
‘খুব শিগগিরই’ ভিয়েতনাম সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ভিয়েতনামের সাথে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে ‘খুব শিগগিরই হ্যানয় সফর করবেন। এদিকে ওয়াশিংটন এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলা করতে চাইছে। খবর এএফপি’র।

নিউ মেক্সিকোতে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন, ‘আমি শিগগিরই ভিয়েতনাম সফর যাচ্ছি কারণ, দেশটি আমাদের মধ্যকার বিদ্যমান সম্পর্কের আরো ইতিবাচক পরিবর্তন করতে এবং অংশীদার হতে চায়।’

যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক ক্রমেই আরো বৃদ্ধি পাচ্ছে। এদিকে উভয় দেশই এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে আসছে।

দক্ষিণ চীন সাগরে চীনের জোরালো সামুদ্রিক দাবি নিয়ে বেইজিং এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো, বিশেষকরে ভিয়েতনাম এবং ফিলিপাইনের মধ্যে বছরের পর বছর ধরে বিরোধ বেড়েই চলেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com