1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে হবে-বিভাগীয় কমিশনার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের ধারায় এগিয়ে বাংলাদেশ: অবকাঠামো, অর্থনীতি ও জনসেবায় বর্তমান সরকারের বহুমুখী উদ্যোগ জামালপুরে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ মিঠাপুকুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার প্রধান আসামি গ্রেফতার হবিগঞ্জে হামলার প্রতিবাদে ময়মনসিংহে এনসিপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে হবে-বিভাগীয় কমিশনার

reporter আরিফ রববানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ

সমাজসেবা অধিদফতর আওতাধীন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান নিবাসীদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার মিজ ফারাহ্ শাম্মী এনডিসি বলেছেন-তোমাদের এই আনন্দঘন সময়ে আমি অংশীদার হতে পেরে খুব আনন্দিত। একই সাথে আমি তোমাদের অভিভাবক হয়ে থাকতে চাই। তিনি আরো বলেন, ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়ার ক্ষেত্রেও তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তোমাদের জন্য যে সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে সেই সুযোগ তোমাদের কাজে লাগাতে হবে। আমি আশা করি জাতীয় পর্যায়েও তোমরা এ বিভাগের জন্য গৌরব বয়ে আনবে।

রবিবার (১৮ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা অধিদফতর আওতাধীন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান নিবাসীদের অংশগ্রহণে শম্ভুগন্জ সরকারি শিশু পরিবার (বালক) মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার।

বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

বিশেষ অতিথি বলেন , ক্রীড়া ও সংস্কৃতি আমাদের হৃদয়কে সমৃদ্ধ করে। তোমাদের এই নান্দনিক উপস্থাপনা ও শৃঙ্খলা চোখে পড়ার মত। আমরা চাই তোমরা তোমাদের এই সুপ্ত প্রতিবার চূড়ান্ত বিকাশ করবে। যাতে করে তোমরা আমাদের দেশের সম্পদে রূপান্তরিত হতে পারো।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com