1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোম্পানীগঞ্জে থানা পুলিশের অভিযানে মাদক সহ অবৈধ পাথরবাহী ট্রাক আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

কোম্পানীগঞ্জে থানা পুলিশের অভিযানে মাদক সহ অবৈধ পাথরবাহী ট্রাক আটক

reporter ফয়ছল আহমদ নুমান,কোম্পানীগঞ্জ,সিলেট
calendar প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫, ২:২৩ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টানা দুই দিন পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ পাথরবাহী ট্রাক আটক করেছে। গত ৬ ও ৭ নভেম্বর (বুধবার ও বৃহস্পতিবার)পরিচালিত এ অভিযানে ইয়াবা,গাঁজা এবং অবৈধভাবে উত্তোলিত পাথরসহ কয়েকজনকে আটক করা হয়।থানা সূত্রে জানা যায়,প্রথম অভিযানে মোঃ মাসুদ (২৩), পিতা মৃত নুর মিয়া, সাং ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট এর কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানে আশরাফুল ইসলাম (৩৬),পিতা নুরুল ইসলাম,সাং মোড়লো আজাপাড়া,থানা-ধামইরহাট,জেলা নওগাঁ এর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তৃতীয় অভিযানে জোসনা ওরপে রাহেলা আক্তার (৫০), স্বামী ময়না মিয়া,সাং টুকেরগাঁও,কোম্পানীগঞ্জ,এর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, আন্নাজা ইসলামিক ইনস্টিটিউট মাদ্রাসা,ভাঙ্গারপাড় এলাকায় পুলিশের পৃথক অভিযানে শাহ আরফিন টিলা থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় তিন টন পাথর ভর্তি একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
গতকাল রাতে তেলিখাল লামা ডিস্কি বাড়ী থেকে ১৩৪ পিস মদ উদ্ধার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অবৈধ পাথরবাহী ট্রাক মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং জব্দকৃত পাথর মসজিদে দান করা হয়। এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন,মাদক নির্মূল ও অবৈধ খনিজ সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোন ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com