1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোন ব্যক্তি বা গোষ্ঠী দলের বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ বিষদাঁত ভেঙে দিবে: এম এ মালিক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী লক্ষ্মীপুরে জেলা আইনশৃংখলা কমিটির সভা  উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পানিসম্পদ মন্ত্রীর মতবিনিময় কাজিরহাট জমি সংক্রান্তবিরোধীদের জেরে হত্যার উদ্দেশ্যে ২জনকে কুপিয়ে যখম জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঠাকুরগাঁওয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ভাঙা ঘরেই বিধবা সুখিতনের একাকী জীবন, নেই স্বামী- স্বজন ১২টা মাদ্রাসার এতিমদের টাকা আত্মসাৎ করার অভিযোগ লোকমান হুজুরের বিরুদ্ধে কুলিয়ারচরে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ৩ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

কোন ব্যক্তি বা গোষ্ঠী দলের বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ বিষদাঁত ভেঙে দিবে: এম এ মালিক

reporter মোঃ আব্দুল কাদির রাজু, সিলেট 
calendar প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ

দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে ধানের শীষের কর্মসূচি অব্যাহত থাকবে কোন অবস্থায় ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কোন গোষ্ঠী বা কোন ব্যক্তি যদি ধানের শীষ বা দলের বিরুদ্ধে অবস্থান নেয় দক্ষিণ সুরমার জনগণ তাদের বিষদাঁত ভেঙে দিবে এবং এম এ মালিক জনগনের পক্ষে থাকবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন।

২৪ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪.৩০ মিনিটে সিলেটের দক্ষিণ সুরমা চন্ডিপুল পয়েন্টে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল কর্তৃক আয়োজিত পথসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

তিনি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জসাসসহ অন্যান্য সকল জাতীয়তাবাদী সংগঠনের প্রতি দলের পক্ষে অবস্থান নেওয়ার জন্য আহবান জানান এবং কোন ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ্যে অবস্থান নেয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন।

আগামীতে দল যাকে মনোনয়ন দিবে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষ্যে কাজ করার জন্য তিনি আহবান জানান।

তিনি বলেন তাদের কাছে দল সর্বোচ্চ অগ্রাধিকারে থাকে এবং ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।

মালিক বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ও বিগত ১৫ বছরে ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র, যুবকদের যুক্ত করে বিএনপি যুদ্ধ করেছে। আজকে সময় এসেছে তরুণ যুবকরা নির্দ্বিধায় ভোট দিবে “আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব”।

তিনি দক্ষিণ সুরমাবসীকে অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রখার আহবান জানান এবং এই এলাকায় সন্ত্রাসীদের কোন জয়গা নাই বলেও সতর্ক করেন। প্রয়োজনে সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দেবার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com