1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশী এসপি মাহবুবুর রহমান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশী এসপি মাহবুবুর রহমান

reporter নুরুল আমিন পলাশ, কয়রা(খুলনা)
calendar প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়রা উপজেলার সুধিদের সাথে মতবিনিময়ের সময় খুলনা জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, এ দেশে কেউ সংখ্যালগু নয় সবাই আমরা বাংলাদেশি। সংখ্যা লঘু শব্দটি খুলনা জেলায় দ্বিতীয় বার আর কেউ উচ্চারন করুক এটা আমরা চাই না। সম্প্রীতির দেশে আমরা সবাই মিলেমিশে বসবাস করবো। নির্বাচন নিয়ে হিন্দু সম্প্রদায়ের মাঝে যে উৎকন্ঠা বিরাজ করছে, সেটি কোন ভাবে কাম্য নয়। হিন্দু সম্প্রদায়ের মানুষকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান। ভোট প্রদানে বাধা দেওয়া অথবা ভোট পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর কোন সহিংসু ঘটনা ঘটলে কঠিন হস্তে মোকাবেলার আশ্বাস দেন তিনি।

বুধবার(৭ জানুয়ারি) সকালে কয়রা থানার আয়োজনে সুধী সমাবেশে তিনি আরও বলেন, সম্প্রতি সময়ে সুন্দরবনে জলদস্যুর তৎপরতা বেড়েছে জেলেদের অপহরণ করে অর্থ আদায় সহ তাদেরকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটছে। সুন্দরবনে এধরণের অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। কঠোর ভাবে প্রতিহত করা হবে।

সুধী সমাবেশে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুর ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমির হামজা, এস এম আল-বেরুনী, জামাত ইসলামি কয়রা উপজেলা শাখার আমির মিজানুর রহমান, সেক্রেটারি শেখ সাইফুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) কয়রা উপজেলার সাবেক সদস্য সচিব নূরুল আমিন বাবুল,কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুল আলম, সেক্রেটারি রিয়াসাদ আলী, কয়রা প্রেসক্লাবের সেক্রেটারি কামাল হোসেন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com