1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নন্দিনী হত্যার বিচার হবে খুব দ্রুত পরিবারের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ভালোবেসে বিয়ে, দাম্পত্য কলহে বিয়ের ৮ মাস পরই রহস্যজনক মৃত্যু নিবিরের মুলাদীতে রাস্তার কাজে ধীরগতি। দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ ‎সিংগাইরে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে গণস্বাক্ষরসহ অভিযোগ কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে কুমিল্লায় লবণ বোঝাই কভার্ড ভ্যান  ইয়াবা উদ্ধার, আটক ৫ পলাশবাড়ীতে বিশ্বের সর্ব বৃহৎ রাম মুর্তি নির্মান কেন্দ্র করে চরম উত্তেজনা উদ্বেগ

কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত

reporter মুরাদ হাসান , বগুড়া
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ

বগুড়ার কাহালু উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১২ জুন ২০২৬) কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছা. মলিহা খানম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর হতে হবে। তরুণদের নতুন নতুন উদ্যোগ ও সৃজনশীল চিন্তাভাবনা দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের গবেষণা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা হওয়ার প্রতি উৎসাহিত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব), কাহালু, বগুড়া মোঃ রমজান আলী আকন্দ। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি এবং বিজ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তারে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ, সহকারী কমিশনার (ভূমি), কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। প্রদর্শিত প্রকল্পগুলো উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। বক্তারা এ ধরনের আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা আরও বিকশিত হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন অতিথিবৃন্দ এবং তাদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com