1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কারবালার শিক্ষা ও আদর্শ তুলে ধরতে পটিয়ার উত্তর কচুয়াইয়ে মিলাদ মাহফিল আয়োজন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেসবুকে যুবদল নেতার বক্তব্য খন্ডিত করে বিকৃতির অভিযোগ: প্রশাসনের ব্যবস্থা নেওয়ার আহ্বান গাজীপুর জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে ৩৫০ শিক্ষা প্রতিষ্ঠানে ৬০০ ফুটবল বিতরণ ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ঘরে ঢুকে লুটপাট গাজীপুরের ১৪ নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের নতুন নেতৃত্বে মিঠুন চক্রবর্তী ,মং থোয়েন এ ও হারুনুর রশির “জনকল্যাণমুখী বাজেট বাস্তবায়নে জবাবদিহিতা ও সুশাসনের ওপর জোর দিলেন এমপি খন্দকার আব্দুল মুক্তাদির” স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর রাজনীতির বাস্তবতা: কর্মীদের সচেতন হওয়ার আহ্বান মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য মাদকাসক্তি প্রতিরোধে বগুড়ায় ফ্রি কাউন্সিলিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কারবালার শিক্ষা ও আদর্শ তুলে ধরতে পটিয়ার উত্তর কচুয়াইয়ে মিলাদ মাহফিল আয়োজন

reporter পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর কচুয়াইয়ে শোহাদায়ে কারবালা স্মরণে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  গত মঙ্গলবার (২৩ জুন) এশার নামাজের পর উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া বাইতুন নূর নতুন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশ, উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া ১ নম্বর ওয়ার্ড শাখা এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আল্লামা মোহাম্মদ হাসান রেজা আল কাদেরী।বিশেষ বক্তা ছিলেন উত্তর ছনহরা বাইতুল ইকরাম জামে মসজিদের খতিব মাওলানা তানভিরুল ইসলাম আল কাদেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব ও মোনাজাত পরিচালনা করেন উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া বাইতুন নূর নতুন জামে মসজিদের খতিব এবং হাবিবের সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কামরুজ্জামান আল কাদেরী। মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য তৈয়ব খান, উপজেলা যুবদল নেতা ইউসুফ তালুকদার, ব্যবসায়ী মোহাম্মদ রাসেল, গাউছিয়া কমিটি বাংলাদেশ উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া শাখার সভাপতি মোজাহের, ব্যাংকার জামাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারা। বক্তারা কারবালার ঘটনার শিক্ষা, ত্যাগ ও আত্মোৎসর্গের তাৎপর্য তুলে ধরে বলেন, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় হজরত ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় আদর্শ। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানের শেষে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com