1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর স্বীকৃতি প্রশ্নে সরকারের প্রতি আহ্বান- মাহমুদুর রহমান লায়েকের ভাঙ্গায় কৃষক শ্যাম বিশ্বাস “খুনির কোনো ক্ষমা নেই” শ্যাম বিশ্বাস হত্যায় এমপি বাবুলের কঠোর হুঁশিয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের নাহিদ আক্তার গুরুতর দুর্ঘটনায় আহত। মেহেন্দিগঞ্জে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা (চেক) বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। দিনাজপুরের বিরামপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ: প্রকাশ্যে মারধর,প্রাণনাশের হুমকি; বিরামপুর থানায় লিখিত অভিযোগ কাজির ইয়াবা সহ একজন গ্রেফতার রাজনগরে যুবককে ছুরিকাঘাত, সিলেটে অস্ত্রোপচার; অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি বগুড়া জেলার কাহালু থানার ছিনতাই মামলার ০৫ জন আসামী গ্রেফতার ময়মনসিংহ বিভাগীয় স্টেডিয়াম নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন নড়াইলে পরিকল্পিতভাবে স্বামী তার নিজ স্ত্রীকে মধ্য রাতে হত্যার চেস্টায় ব্যর্থ।

কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়

reporter ‎ বিশেষ প্রতিনিধি বরিশাল
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ

‎বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ৭নং মধ্য ভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম মোল্লার বড় ভাই মানিক মোল্লার মেয়ের বিয়ের মাত্র একদিন পরই প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বুধবার পারিবারিকভাবে অত্যন্ত ধুমধাম করে ওই তরুণীর বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার বিয়ের একদিন পর পার্শ্ববর্তী ৮নং ওয়ার্ডের রিপন ব্যাপারীর বড় ছেলের সঙ্গে ওই তরুণী প্রেমিকের হাত ধরে পালিয়ে যান।
‎ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সূত্র জানিয়েছে, বিয়ের পর বরপক্ষ থেকে দেওয়া উপহারসামগ্রী এবং নগদ অর্থ নিয়ে এই পলায়নের ঘটনাটি এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। কনের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ বরপক্ষ। তারা কনের পরিবারের ওপর চাপ সৃষ্টি করছেন বিয়ের সময় দেওয়া দামী মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও নগদ অর্থ ফেরত দেওয়ার জন্য।
‎এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, এমন ঘটনা এলাকায় নেতিবাচক প্রভাব ফেলছে এবং এটি নিয়ে উভয় পরিবারের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com