1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কমলগঞ্জের মুন্সিবাজার যাত্রীছাউনির জরাজীর্ণ দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

কমলগঞ্জের মুন্সিবাজার যাত্রীছাউনির জরাজীর্ণ দশা: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

reporter শায়েক আহমদ, মৌলভীবাজার
calendar প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ২:১৮ অপরাহ্ণ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারস্থ যাত্রীছাউনিটি দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়ে এখন এক ভয়াবহ ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের পাশে থাকা এই যাত্রীছাউনিটি দিয়ে প্রতিদিন শমশেরনগর, ভানুগাছ, আদমপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার শত শত যাত্রী চলাচল করেন। অথচ ছাউনির বেহাল অবস্থার কারণে এটি এখন যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ আশ্রয়স্থল হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, ছাউনির পাকা অংশ ভেঙে পড়েছে, দেয়ালে ফাটল ধরেছে এবং ছাদের লোহার রড বেরিয়ে এসেছে। যেকোনো মুহূর্তে ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তারপরও দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা সামান্য ছায়া ও বিশ্রামের আশায় সেই ভাঙা ছাউনিতেই বসে থাকেন।

কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আক্তার,রাফি মিয়া ও ববি আক্তার বলেন, “বিদ্যালয় ছুটি হওয়ার পর আমরা সড়কের পাশে বা দোকানের সামনে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করি। যাত্রীছাউনি এতটাই ঝুঁকিপূর্ণ যে, সেখানে কেউ বসতে চায় না। আমরা চাই এটি দ্রুত সংস্কার করা হোক।”

স্থানীয় শ্রমিক সলিম মিয়া
বলেন, “মুন্সিবাজারের এই ছাউনিতে বিভিন্ন হাটের যাত্রী ও চালকরা বিশ্রাম নেন। এটি ভেঙে পড়লে বড় বিপদ ঘটতে পারে। তাই দ্রুত সংস্কারের প্রয়োজন।”

১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, “মুন্সিবাজার একটি ঐতিহ্যবাহী বাজার। ছাউনিটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটি সংস্কার করা জরুরি।”

৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার জানান, “যাত্রীছাউনিটি সত্যিই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত সভায় উপজেলা প্রশাসনের কাছে এর পুনর্নির্মাণের অনুরোধ করা হয়েছে।”

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, “যাত্রীছাউনিটি দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com