1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কমলগঞ্জে তরুণ সেবা সংঘ পতন ঊষার ১০ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ‘ভূতুড়ে বিল’ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানিকগঞ্জে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত খুলনায় গুলি বর্ষনের ঘটনায় অস্ত্রসহ সন্ত্রাসী রুবেল গ্রেফতার ১২৬ জন দুস্থ , রোগী, ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকতে চান নিশাত মাহমুদ জালাল কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রামগঞ্জে বিএনপির আলোচনা সভা ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রাণ ঝরল প্রবাসী যুবকের, ঘাতক গাড়ির খোঁজে হাইওয়ে পুলিশ কক্সবাজারের মাতামুহুরীর চকরিয়া রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলমন্ত্রীর কাছে ফের আবেদন অভিযোগের পরও বহাল কথিত অনৈতিক চক্র: কাটগড়ে ‘মনি ওরফে পিচ্ছি মনি’কে ঘিরে বাড়ছে প্রশ্ন, নীরব প্রশাসন

কমলগঞ্জে তরুণ সেবা সংঘ পতন ঊষার ১০ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন

reporter শায়েক আহমদ, মৌলভীবাজার
calendar প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষা ইউনিয়নের আওতাধীন তরুণ সেবা সংঘ পতনঊষার উদ্যোগে আয়োজিত ১০ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত এই মাহফিলটি অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করা হয়। মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা মহান রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেন।
আয়োজকরা জানান, আল্লাহ তায়ালার রহমতে এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে। ইনশাআল্লাহ, যতদিন জীবন থাকবে ততদিন এই মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে। ভবিষ্যতেও সংগঠনের সব কার্যক্রমে সকলের দোয়া, সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করেন তারা।
মাহফিলটি সফলভাবে আয়োজনের পেছনে যাঁদের অবদান রয়েছে, তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা জুয়েল চৌধুরী এবং আজীবন দাতা সদস্য এম শাহিনুর রহমান দিপুর অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।
এছাড়াও সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়। তাঁদের মধ্যে রয়েছেন— সাধারণ সম্পাদক আরিফ আনোয়ারসহ তুয়েল, মাহমুদ ইসলাম, রাহিম ইসলাম, সৌরভ, রাশেদ, জবলু, আকিব, সামিন, রামিম, সামাদ, ইয়াসিন, সাজিম, আবির, ছত্তার ভাই, সালাই ভাই, লুৎফুর রহমান মহেষপুরীসহ সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ী।
মাহফিলের শেষ পর্বে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করা হয়— তিনি যেন এই খেদমত কবুল করেন এবং সংশ্লিষ্ট সকলকে দ্বীনি কাজে আরও বেশি অবদান রাখার তাওফিক দান করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com