1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
কমলগঞ্জ উপজেলায় প্রতীক পেয়ে প্রচারণায় ব্যস্ত কর্মী-সমর্থকরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মানিকগঞ্জে ১৩ টি ঘোড়া জবাই করে মাংস সরবরাহের প্রস্তুতি, ৯ জনের কারাদণ্ড পাইকগাছায় অসহায় পরিবারের পাশে হিলফুল ফুজুল কালকিনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ নতুন পুলিশ সুপার যোগদান বাগেরহাট জেলায় বিরলে অসময়ে মাচায় তরমুজ চাষে চমক, কৃষক জয়নন্দের অভাবনীয় সাফল্য সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে এক লাখ টাকা দাবি, আটক ব্যক্তি কারাগারে শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: বিরলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সাদিক রিয়াজ চৌধুরী এমপি কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতের আঁধারে চলছে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব লালমনিরহাটে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করতে নজীরের উদ্যোগ

কমলগঞ্জ উপজেলায় প্রতীক পেয়ে প্রচারণায় ব্যস্ত কর্মী-সমর্থকরা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:
তৃতীয় ধাপে অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে মাঠে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন ১০ জন প্রার্থী।

সোমবার ১৩ মে রিটানিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পান প্রার্থীরা।

এবারে এ উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছেন। প্রতীক বরাদ্দ পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান (আনারস), উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল) ও চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মধ্যে মোহাম্মদ আলমগীর চৌধুরী (চশমা), মোঃ আব্দুল ওহাব (বৈদ্যুতিক বাল্ব), মোঃ সিদ্দেক আলী (তালা), নিরঞ্জন দেব (মাইক) ও সুনীল কুমার মৃধা (টিউবওয়েল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম (পদ্মফুল) ও মুন্না দেব রায় (ফুটবল) প্রতীক পেয়েছেন।

এদিকে প্রতীক পাওয়ার পর প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা ও প্রার্থীদের কর্মী-সমর্থকরা উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালিয়েছেন ব্যাপক প্রচার প্রচারণা। ৩য় ধাপে আগামী ২৯ মে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কমলগঞ্জ উপজেলায় মোট ভোটার ২১১৫৪৭ জন।

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট শাহীনা আক্তার প্রতিদ্বন্ধী প্রার্ধীদের মধ্যে প্রতীত বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com