1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এসএসসি পরীক্ষা ২০২৬ বরিশাল বিভাগের পাঁচ স্কুলের কোন পরীক্ষার্থী পাশ করেনি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব সহ গ্রেপ্তার ৫ এসএসসিতে জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্ব মীমের, সাংবাদিক জোসেপ আলী চৌধুরীর মেয়ের সাফল্য ফের বিতর্কের মুখে ওয়াসার পিডির দায়িত্ব থেকে ফিরোজ শাহকে অব্যাহতি ধোবাউড়ায় ভূমিহীন পেলেন স্বপ্নের ঘর শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

এসএসসি পরীক্ষা ২০২৬ বরিশাল বিভাগের পাঁচ স্কুলের কোন পরীক্ষার্থী পাশ করেনি

reporter সাব্বির আলম বাবু
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ

প্রকাশিত এসএসসি ও সমমানের ২০২৬ সালের ফলাফলে বরিশাল বিভাগের পাঁচ স্কুলের কোন পরীক্ষার্থী পাশ করেনি। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ১৭টি।
অন্যদিকে, বোর্ডের আওতাধীন তিন জেলার পাঁচটি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম।
পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, বোর্ডের আওতাধীন ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের মধ্যে ১৫টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে বরিশাল জেলায় সাতটি, পিরোজপুরে তিনটি, বরগুনায় দুটি, ভোলায় দুটি এবং ঝালকাঠিতে একটি বিদ্যালয় রয়েছে। এ ছাড়া ৯৩৯টি বিদ্যালয়ে ৫০ শতাংশের বেশি, তবে শতভাগের কম শিক্ষার্থী পাস করেছে। ৫৫৬টি বিদ্যালয়ে পাসের হার ৫০ শতাংশের নিচে। কোনো শিক্ষার্থী পাস করেনি এমন পাঁচটি বিদ্যালয়ের মধ্যে বরিশাল জেলায় দুটি, ঝালকাঠিতে দুটি এবং পিরোজপুরে একটি রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন এবং কাঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ছয়জন পরীক্ষায় অংশ নেয়। পিরোজপুর সদর উপজেলার পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় আটজন।
এ ছাড়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কেরামত গায়জাউদ্দীন নূরমোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন এবং মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ উচ্চ বিদ্যালয় থেকে সাতজন পরীক্ষায় অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com