1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
এমন দেশ আর কোথাও খুঁজে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

এমন দেশ আর কোথাও খুঁজে

reporter জামান ভূঁইয়া
calendar প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ

এমন দেশ আর কোথাও খুঁজে
পাবে নাযে তুমি ,
চোরে ভরা দেশটা আমার
এই বঙ্গ ভূমি ।

চোরের খনি লুটপাট আর
আছে খুন ধর্ষণ ,
দূর্নীতিতে হয় চ্যাম্পিয়ন
অশান্তি বর্ষণ ।

মন্ত্রী এমপি করে চুরি
নেতা ভাগ পায় ,
ধরা পরলে তারাই আবার
জেলের ভাত খায় ।

খুন হয় রাস্তার মাঝে
মানুষ চেয়ে থাকে ,
কে মারছে কাকে মারলো
কে খবর রাখে ?

পাথর দিয়ে থেঁতলিয়ে মারলো
করলো ভিডিও তার ,
কুপিয়ে মারছে দেখছে সবাই
এ কেমন ব্যবহার !

ডাকাতি করছে দিনের বেলা
কেমন আজব ঘটনা ,
ধরার সাহস পায়না কেউ
প্রানেতো সয়না ।

নদী আর খাল বিলে
ভেসে থাকে লাশ ,
পঁচা লাশের দূর্গন্ধে
নেয়া যায়না শ্বাস ।

কবর থেকে তুলে লাশ
পুড়ে যে দেশে ,
এই দেশের মানুষ এখন
জালিমের বেশে ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com