1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ

reporter সাব্বির আলম বাবু
calendar প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ছয় মাসের জন্য ভোলা জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ১০ সদস্যের এ কমিটিতে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক ও শরীফ হাওলাদার সাগরকে সদস্যসচিব করা হয়েছে। এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফ হাওলাদার সাগর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘৬ মাস আগে অ্যাডভোকেট মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক ও মেহেদী হাসান শরীফকে সদস্যসচিব করে গঠিত ভোলা জেলা শাখার আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করছিল।’
শরীফ হাওলাদার বলেন, ‘দীর্ঘ সময় পর দলটি একটি অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করেছে। জেলায় যারা তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে রাজনীতি করেছেন, তাঁদের কমিটিতে রাখা হয়েছে। আমরা আশা করছি, এটি ইতিবাচক ফল বয়ে আনবে।’ এদিকে, আহ্বায়ক কমিটি ঘোষণার পরই নবগঠিত আহ্বায়ক কমিটির দ্বিতীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন রশিদ আহমেদ। ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব বরাবর দেওয়া পদত্যাগপত্রে রশিদ আহমেদ জানান, ব্যক্তিগত ও সাংগঠনিক কিছু কারণে বর্তমানে দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে ভোলা জেলা আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এ বিষয়ে এনসিপির নবগঠিত ভোলা জেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফ হাওলাদার সাগর বলেন, ‘রশিদ আহমেদ নবগঠিত কমিটির দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক। এই পদ থেকে তিনি পদত্যাগ করেছেন।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com