1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‘ইনশাআল্লাহ’, ‘বিসমিল্লাহ’ বলায় তোপের মুখে ইধিকা পাল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

‘ইনশাআল্লাহ’, ‘বিসমিল্লাহ’ বলায় তোপের মুখে ইধিকা পাল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৩, ২:০২ অপরাহ্ণ
কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পাল

বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের সুপার স্টার শাকিব খান। ঈদুল আজহায় দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত নতুন সিনেমা ‘প্রিয়তমা’। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হলো তার।

সিনেমাটির জন্য শাকিব খান যেমন প্রশংসা কুড়াচ্ছেন, তেমনি ইধিকা পালের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করছেন দর্শকরা। কয়েক দিন আগে বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে ইধিকা পাল বলেন, ‘‘বাংলাদেশের একটা বিষয় আমার ভালো লেগেছে, তা হলো— ‘ইনশাআল্লাহ’। ভালো কিছু হলে সবাই বলে, ইনশাআল্লাহ। এটা আমি রেখে দিয়েছি। মাঝে মধ্যে আমার ভালো কিছু হলে বলি। আরেকটি হচ্ছে, ‘বিসমিল্লাহ’। এ দুটো শব্দ আমি আমার শব্দ ভাণ্ডারে রেখে দিয়েছি।

এ পর্যন্ত সবকিছুই ঠিকই ছিল। কিন্তু সময়ের সঙ্গে ছড়িয়ে পড়ে ইধিকা পালের এই সাক্ষাৎকারের ভিডিও। বিশেষ করে এ বক্তব্যটুকুর ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল। আর এতে আপত্তি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের অনেকে। রীতিমতো তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে বিভিন্ন মন্তব্য। প্রতিমা সরকার নামে একজন লিখেছেন, ‘এতদিন বাংলায় থেকে আমাদের হিন্দু ধর্ম থেকে কী শিখলে শুনি? কিছু বলার নেই।’ আরেকজন লিখেছেন, ‘নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, অন্যের ধর্মের কি ভালো লেগেছে সেটা দেখতে গেছে। অকাট মূর্খ।’ অলক সরকার লিখেছেন, ‘এরা মূর্খ। নিজ ধর্মকে চিনে না, অন্য ধর্মে নিয়ে লাফালাফি।’ চারুলতা ভট্টাচার্য লিখেছেন, ‘‘আমিও জানতে চাই, ভালো কিছু হলে কি কখনো ‘হরে কৃষ্ণ’ বলেছো?’’

নেটিজেনদের অনেকে ইধিকা পালকে আক্রমণ করে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ ইধিকার পক্ষে মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও এখনো কোনো মন্তব্য করেননি ইধিকা পাল।

কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পাল। নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘কপালকুণ্ডলা’। স্টার জলসায় প্রচারিত এ ধারাবাহিকে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান।

পরবর্তীতে ‘রিমলি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তা ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন ইধিকা। তবে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com