1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
" আমার নদী " - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চর ভোলানাথ আদর্শ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না ১০ দিন ধরে উত্তেজনা বিরাজ করছে নাগরপুরে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজদেবনাথ কাজিরহাটেঅরেন্ট ভুক্ত ও মাদক ব্যবসায়ী জুয়েল গ্রেফতার শাহজাদপুর থানার উদ্যোগে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার আগৈলঝাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৫০ অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ দীঘিনালা জোনের উদ্যোগে ৩১ পাহাড়ি-বাঙালির সফল চক্ষু অপারেশন, দৃষ্টি ফিরে পেয়ে আবেগঘন পরিবেশ লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর কবিতা বর্ষা বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া

” আমার নদী “

reporter জামান ভূঁইয়া
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ

আমার একটা নদী ছিল
যখন তার ভরা যৌবন
উপচে পরতো তখন
তার অপরুপ সৌন্দর্য
কতইনা মনোরম আর
সুন্দর লাগতো সে দৃশ্য !

ভরা নদীতে তখন
পাল তুলে কত বড় বড় নৌকা
মালামাল বোঝাই করে
যাইতো দূর দূরান্তে
মাঝি কত মধুর কন্ঠে
ভাটিয়ালি গান গাইতো ,

কিযে আনন্দ লাগতো সেই
দৃশ্য দেখে —
নদীতে তখন বক সারস পাখি
উড়ে বেড়াতো মনের মত করে
চিল তার আপন ডানায় ভর করে
উড়ে বেড়াতো শিকারের জন্য
স্বচ্ছ নদীর পানিতে
মাছ তার নিজের ইচ্ছে মতো
ঘুরে বেড়াতো ।

আজ আমি আমার সেই
নদীটাকে হারিয়ে ফেলেছি
কোথাও তারে
খুঁজে পাচ্ছি না
তবে হ্যা
বেশ কিছু দিন খোঁজার পরে
আমার নদীটার দেখা পেলাম
কিন্তু একি দশা
আমার সেই প্রিয় নদীটার !

পঁচে গেছে একেবারে
সমস্ত শরীরে গা হয়ে গেছে
দূর্ঘন্ধে তার কাছে
যাওয়া যায় না ,
আমার প্রিয় সেই নদীটার
পানি কালো কুচকুচে
হাত দিতেই যেন কেন লাগে !
কি আশ্চর্য এ দৃশ্য
চোখে জল গড়িয়ে পরতে লাগলো
কিন্তু ; কিছু করার নাই
দানবদের ধ্বংসযজ্ঞ চালিয়ে
আমার নদীটারে ধ্বংস করে দিয়েছে ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com