1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
আমরা বেদায়াত, কুফর ও বাতিলের বিরুদ্ধে ; এদের সাথে আমাদের কোনো আপোষ নাই -ছারছীনার পীর ছাহেব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদীর শৈলা নদীর ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন এআই নতুন প্রজন্মকে অলস করে তুলছে দিনাজপুরের বিরামপুরে আরতি হাঁসদার মায়ের মৃত্যুতে আদিবাসী পার্টির নেতৃবৃন্দের গভীর শোক খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদ গ্রেফতার আমরা বেদায়াত, কুফর ও বাতিলের বিরুদ্ধে ; এদের সাথে আমাদের কোনো আপোষ নাই -ছারছীনার পীর ছাহেব আমনের মৌসুমে স্বস্তি: মোহনপুরে আউশ ধান পরিচর্যায় ব্যস্ত কৃষকরা প্রিয় উত্তম স্যার আর নেই: শোকস্তব্ধ মনিরামপুর ডিগ্রি কলেজ বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কাশিমপুরে জমজমাট চোরাই তেলের কারবার রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আমরা বেদায়াত, কুফর ও বাতিলের বিরুদ্ধে ; এদের সাথে আমাদের কোনো আপোষ নাই -ছারছীনার পীর ছাহেব

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ

আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, ইসলামের মৌলিক আকীদা, ঈমান ও সুন্নাহর ব্যাপারে কোনো আপসের সুযোগ নেই। মুসলমানের দায়িত্ব হলো কুরআন-সুন্নাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা এবং বেদায়াত, কুফর ও বাতিল চিন্তা-চেতনা থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করা।

তিনি বলেন, আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বিদ্বেষ পোষণ করতে চাই না; কিন্তু সত্য ও বাতিলকে এক করে দেখার সুযোগ নেই। হককে হক এবং বাতিলকে বাতিল হিসেবে চিনতে হবে। আমাদের ঈমান-আকীদা ও নবীজি (সা.)-এর সুন্নাহর প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। বাতিলের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে হিকমত, জ্ঞান, উত্তম চরিত্র ও সুন্নাহর আদর্শের মাধ্যমে। নিজের ঈমান-আমল শুদ্ধ করতে হবে এবং পরবর্তী প্রজন্মকে কুরআন-সুন্নাহর সঠিক শিক্ষা দিতে হবে।

পীর ছাহেব কেবলা মাহফিলে উপস্থিত সবাইকে বিভ্রান্তিকর মতবাদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ঈমান-আকীদা রক্ষার পাশাপাশি মানুষের সঙ্গে উত্তম আচরণ, শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে। তাহলেই ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামের প্রকৃত সৌন্দর্য প্রতিষ্ঠিত হবে।

১৭ আগস্ট, সোমবার, পটুয়াখালী জেলা শহরের কলের পুকুর পাড় জামে মসজিদে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন ও ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ)-এর ২য় ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈছালে ছাওয়াব, ওয়াজ, মীলাদ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মামুনুল হক, বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ মফিজ উদ্দীন, মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com