1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
আত্রাইয়ে মাদক সেবনের দায়ে ৫ যুবকের কারাদণ্ড ও জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কক্সবাজারে নির্মাণাধীন সড়কের কাজ পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদে ডিএসসিসি প্রশাসকের নির্দেশ; বাবুবাজার ব্রিজের নিচের পার্কিং কার্যক্রম স্থগিত টিন এক্স: সচেতনতার গণ্ডি পেরিয়ে তরুণদের নিরাপত্তায় ১৭ বছর বয়সী সামাজিক উদ্যোক্তা শাহী আল সাদাত শিবালয়ের তেওতায় জনতার হাতে মাদকসহ কারবারি আটক, নেপথ্যে প্রভাবশালীদের মদদ বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মের অভিযোগ, মোসলেম সরকারের বিরুদ্ধে তদন্তের দাবি জিন্দারপুর ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী ঘিরে বাড়ছে আলোচনা ‎২৪ বছর ধরে এক দপ্তরে: চরফ্যাশন ভূমি অফিসে আজাদের দুর্ভেদ্য সিন্ডিকেট আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার , মূল আসামি গ্রেপ্তার তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ ফুলবাড়ীতে কৃষকের মাঝে বীজ, চারা ও সার বিতরণ

আত্রাইয়ে মাদক সেবনের দায়ে ৫ যুবকের কারাদণ্ড ও জরিমানা

reporter এ,এস,এম ইমতিয়াজ আহমেদ আত্রাই নওগাঁ
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১:০৪ অপরাহ্ণ

​নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে পাঁচ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার বেওলা ও খোলাপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক ও সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের ওই রাতেই নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে সহায়তা করেন নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

​অভিযানকালে বেওলা পাকা রাস্তা সংলগ্ন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় বেওলা গ্রামের সাইফুল মোল্লা (৩২) ও রুবেল সরদার (২৬)-কে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

​একই অভিযানে খোলাপাড়া এলাকা থেকে শ্রী উজ্জ্বল কুমার (৩২) ও ভর-তেতুলিয়া গ্রামের মাসুম আকন্দ (৪৭)-কে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ভর-তেতুলিয়া গ্রামের ফরিদ (৫০)-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com