1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আজ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক মহিষ বিক্রির টাকা নিয়ে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু গুনীজন সম্মাননা পেলেন সিনিয়র সাংবাদিক বাদল চৌধুরী গোদাগাড়ীতে গবাদিপশুর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পটুয়াখালী বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ু নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন ও বরিশাল উওর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুর মাতার মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠান সম্পন্ন: হাজারো মানুষের ঢল ভোলা সদর অ্যাডভোকেট পরিচয়ে কাল্পনিক মামলা! ভোলায় ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন আশুলিয়ায় চলন্ত বাসে নারী যাত্রীকে ধর্ষণচেষ্টা, ৯৯৯-এ ফোনে রক্ষা পেলেন নারী  চালক-হেলপারসহ  গ্রেপ্তার ৩ বকশীগঞ্জে অসহায় ও দুস্থ ২০০ পরিবারের মাঝে সরকারি জিআর চাল বিতরণ মায়ানমারে পাচারকালে ৬ বস্তা ইউরিয়া সার ও ইজিবাইক জব্দ, আটক ১

আজ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৩, ১:৫৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ প্রতিক্ষীত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করবেন।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেছেন, ‘প্র্রধানমন্ত্রী আজ দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। তারপর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্টানের জন্য তিনি মেট্রোরেল নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন।’

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. এম এন এ সিদ্দিক আরো বলেন, প্রধানমন্ত্রী এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন। এই লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১,২৩৯ কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আজ শনিবার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নিয়মিত মেট্রো চলাচল বন্ধ থাকবে।

এরআগে গত ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এছাড়া আগারগাঁও-মতিঝিল অংশে তিনটি স্টেশনে মেট্রোরেল থামবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘আগারগাঁও থেকে মতিঝিল সেকশনের দৈর্ঘ্য ৮.৭২ কিলোমিটার। ফার্মগেট-সচিবালয়-মতিঝিল স্টেশনে মেট্রোরেল থামবে।’

উত্তরা-মতিঝিল রুটে ৫ নভেম্বর থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো চলাচল করবে বলে মন্ত্রী জানান।

তিনি আরও জানান, সকাল সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে এবং উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।
জনগনের সুবিধার কথা বিবেচনা করে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার পথ বাড়ানো হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বর্ধিত অংশ ২০২৪ সালের জুনের মধ্যে শেষ হবে।

আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর রাজধানীর ওপর চাপ কমাতে নানা উদ্যোগ নেয়। যানজট নিরসনে রাজধানীজুড়ে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে প্রকল্পের বিবরণে জানা গেছে।

মেট্রো রেল প্রতি ঘন্টায় ৬০ হাজার যাত্রী এবং প্রতিদিন ৫ লক্ষ যাত্রী বহন করতে সক্ষম হবে এবং প্রতি চার মিনিটে প্রতিটি স্টেশনে একটি ট্রেন আসবে।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) মেট্রোরেল নির্মাণ করছে এবং প্রকল্পে সহজ শতে ঋণ সহায়তা দিচ্ছে। জাইকা প্রকল্পের জন্য ১৯ হাজার ৫০০ কোটি টাকা দিয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com