বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে গৃহবধূর হামলায় প্রতিবন্ধী ভাসুর গুরুতর আহত । আহতের পরিবার সূত্রে জানা যায়, মৃত আক্কেল সরদারের বড় পুত্র প্রতিবন্ধী চান মিয়া সরদার ছোট ভাই আতিক সরদার এর স্ত্রীর বাড়িতে নিজস্ব পুকুরের ধরা মাছ নিয়ে যান। এ সময় প্রতিবন্ধী চান মিয়া সরদার ছোট ভাইয়ের ছেলে এবং মেয়েকে দেখতে চাইলে ছোট ভাইয়ের স্ত্রী বড়ইতলা গ্রামের সিদ্দিক সরদারের কন্যা নুপুর অকথ্য ভাষায় গালাগালি সহ পিটিয়ে গুরুতর আহত করে, প্রতিবন্ধী ভাসুর চান মিয়ার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। প্রতিবন্ধী চানমিয়ার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন।