1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্বল ট্রাফিক ব্যবস্থায়,চকরিয়া শহরে তীব্র যানজটের প্রধান কারণ আট বছর ধরে ক্রাচে ভর করে চলছে জীবন : সংসার—সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় শ্যামল মোহনগঞ্জে ধর্ষণ মামলা : অভিযুক্ত কারাগারে সংবাদ সম্মেলনে অভিযোগ: মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ ও নিরপেক্ষ তদন্তের দাবি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন পিয়ার পুরের এম আর বি ব্রিকস’ ইটভাটাটি ভেঙে দেওয়া হয় ‎বৃস্টির পানিতে তলিয়ে তামাইয়ের সড়ক, পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে দ্রুত স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসী এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষনার পরই সাংগঠনিক সম্পাদক এর পদত্যাগ ভেড়ামারায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান চাঁপাইনবাবগঞ্জে এসবিআর অভিযানে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার পাশে থাকলে গোবিন্দলের চেহারা পাল্টে দেব’—এমপি শান্ত

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

reporter মোঃ মাসুদ আলম
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি গোপালপুর এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সোহেল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের ৪৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল হোসেন, ৪৪নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, মোহাম্মদ ফারুক, রোহানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত আলোচনায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন, দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে। তিনি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেকোনো নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জনগণের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com