নড়াইল জেলা লোহাগড়া উপজেলার সাংবাদিক রহমত ই খোদা নড়াইল জেলাধীন ৮নং দিঘলিয়া ইউনিয়ন কুখ্যাত এক অপরাধী ঢাকা থেকে আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আইনজীবীদের নিয়ে ভুল মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন এবং বাংলাদেশের সকল আইনজীবীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
দেশের কিছু অসৎ আইনজীবীর কথা লিখতে গিয়ে ভুল করে গোটা দেশের আইনজীবীদের বিরুদ্ধে লেখা চলে যাওয়ার কারণে তিনি আন্তরিক ভাবে দুঃখিত ও লজ্জিত। ভবিষ্যতে সংবাদ প্রচারকালে সব দিক বিবেচনা করেই সংবাদ প্রকাশ করবে বলে আশা ব্যক্ত করেন।