1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
অসুস্থ শ্যামলের পাশে চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ-

অসুস্থ শ্যামলের পাশে চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার

reporter শায়েক আহমদ,মৌলভীবাজার
calendar প্রকাশিত: ২০ মে, ২০২৬, ২:২১ অপরাহ্ণ

মানবিকতায় আবারও নজির স্থাপন মুন্সীবাজার ইউনিয়ন চেয়ারম্যানের। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের বিক্রমকলস গ্রামের বাসিন্দা সালামত মিয়ার ছোট ভাই শ্যামল দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিল রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থার খবর পেয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে মঙ্গলবার (১৯ মে) দুপুরে নিজেই ছুটে যান মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।
এ সময় চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার শ্যামলের সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ে পরামর্শ প্রদান করেন। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি অসুস্থ শ্যামলের চিকিৎসার জন্য নগদ আর্থিক সহযোগিতাও প্রদান করেন।
স্থানীয়রা জানান, সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে দাঁড়ান চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার। বিশেষ করে অসহায়, দরিদ্র ও রোগাক্রান্ত মানুষের পাশে তার আন্তরিক উপস্থিতি ইউনিয়নবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত।
চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, “মানুষ মানুষের জন্য। শ্যামলের চিকিৎসায় সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করলে ইনশাআল্লাহ সে আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।”
তিনি শ্যামলের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com