1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন

অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ

reporter খোন্দকার সাফিউল আলী
calendar প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ

১৫ মার্চ ২০২৬  রবিবার পর্দা নামছে বাঙালির প্রাণের মেলা, অমর একুশে বইমেলার। “বহুমাত্রিক বাংলাদেশ”- এই প্রতিপাদ্যে ভাষার মাস ফেব্রুয়ারির ২৬ তারিখ থেকে বাংলা একাডেমির আয়োজনে রাজধানীর বাংলা একাডেমি ও তৎসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গনে মেলা শুরু হয়েছিল। তবে দীর্ঘদিনের ঋতি অনুযায়ি বইমেলা ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হবার কথা থাকলেও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিলম্বে মেলা শুরু হয়।

এবার অমর একুশে বইমেলায় ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অন্য বছরের তুলনায় একটু ভিন্ন আবহে ও সংক্ষিপ্ত পরিসরে রোজার মধ্যে মেলা শুরু হলেও শেষ দিকে এসে জমে ওঠে মেলাটি। ফলে মেলাটি পরিণত হয় লেখক,পাঠক, দর্শনার্থীদের মিলনমেলায়। অবশেষে আজ রাত ৯ টায় পর্দা নামবে ১৮ দিনের এই প্রাণের বইমেলাটির।

অন্য দিনের মতো আজও মেলা শুরু হবে দুপুর ২ টায়। বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৬’—এর সদস্য সচিব ডক্টর মোঃ সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

আজ সমাপনী অনুষ্ঠানে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com