1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
অবৈধভাবে ভিপি জমির মাটি কেটে পুকুর খনন: দুর্গাপুরে ভ্রাম্যমাণ অভিযানে ৪টি এস্কেভেটর অকেজো, মামলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুর্নীতি প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা নাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত পাহাড়ি মাটিতে লটকনের জয়যাত্রা, রামগড়ের গবেষণায় কৃষিতে নতুন সম্ভাবনা টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসের মর্মান্তিক রাত, রোহিঙ্গা ক্যাম্প ও শহরে নিহত ৯ ১৫ বিজিবির মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় নেশাজাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ আগৈলঝাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও শিল্পের উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সাথে মতবিনিময় সভা নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল চত্বরে গাছে পেরেক ঠুকে ব্যানার: পরিবেশের জন্য হুমকি, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বাংলাদেশেের সকল নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে করণীয় কি কি? সান্তাহার রেলওয়ে জংশনে ডিএনসির মাদকবিরোধী প্রচারণা

অবৈধভাবে ভিপি জমির মাটি কেটে পুকুর খনন: দুর্গাপুরে ভ্রাম্যমাণ অভিযানে ৪টি এস্কেভেটর অকেজো, মামলা

reporter মোঃ নাসিরউদ্দিন সিনিয়র
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ

দুর্গাপুর (রাজশাহী), ৪ জুলাই ২০২৬: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা এলাকায় অবৈধভাবে ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমির টপসয়েল কেটে অনুমোদনহীন পুকুর খননের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে শনিবার (৪ জুলাই) ঝালুকা এলাকায় অভিযান পরিচালনা করা হলে অভিযানের উপস্থিতি টের পেয়ে খননকাজে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরিবহনের সুযোগ না থাকায় ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত ৪টি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়। একই সঙ্গে এস্কেভেটরগুলোর মোট ৮টি ব্যাটারি নিষ্ক্রিয় করা হয়, যাতে পুনরায় অবৈধ খনন কার্যক্রম পরিচালনা করা না যায়।
এ ঘটনায় অবৈধ খনন কার্যক্রম পরিচালনার অভিযোগে দুর্গাপুর থানায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১, ১২ ও ১৩ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৮/২০২৬।
অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখল, টপসয়েল কাটা ও অনুমোদনহীন পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com