1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর হামলা, যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর হামলা, যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

reporter আন্তর্জাতিক ডেস্ক, ঘোষণা
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৫, ১০:০৬ অপরাহ্ণ

যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স (RAF) ব্রাইজ নর্টন ঘাঁটিতে হামলা চালিয়েছে ফিলিস্তিনপন্থী সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে সহায়তা করার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় অংশ নেওয়া তাদের দুই সদস্য ভয়েজার নামক একটি সামরিক বিমানের ইঞ্জিনে লাল রঙ স্প্রে করে এবং লোহার রড দিয়ে বিমানে আঘাত করে ক্ষতিগ্রস্ত করে।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে প্যালেস্টাইন অ্যাকশন জানায়, “যুক্তরাজ্য সরকার একদিকে ইসরায়েলি হামলার নিন্দা করছে, অন্যদিকে সামরিক সরঞ্জাম, নজরদারি বিমান এবং জ্বালানি সরবরাহের মাধ্যমে সরাসরি সহায়তা করছে।”

তাদের মতে, “যুক্তরাজ্য কেবল ইসরায়েলের সহযোগী নয়, বরং গাজায় চলমান গণহত্যা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধাপরাধে সক্রিয়ভাবে জড়িত।”

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, দুই আন্দোলনকারী বৈদ্যুতিক স্কুটারে করে ঘাঁটির নিরাপত্তা ভেঙে প্রবেশ করেন। একজন পুনর্ব্যবহৃত অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে যুদ্ধবিমানের ইঞ্জিন ও রানওয়েতে লাল রঙ ছড়িয়ে দেন। এই রঙ তাদের ভাষায় “ফিলিস্তিনিদের রক্তের প্রতীক”। ঘটনাস্থলে একটি ফিলিস্তিন পতাকাও রেখে যান তারা।

প্যালেস্টাইন অ্যাকশন আরও দাবি করে, হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর চোখ এড়িয়ে ঘাঁটি থেকে বের হয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পরপরই যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি ব্রাইজ নর্টন ঘাঁটির নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com