1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু

reporter ঘোষণা ডেস্ক
calendar প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৫, ২:৪৭ অপরাহ্ণ

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এ অভিযোগ গঠন করেন এবং আনুষ্ঠানিক বিচার শুরু হয়। একইসঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি পর্যন্ত দিন ধার্য করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে তার উপস্থিতিতে শুনানি শুরু হয়। এ সময় দুদকের প্রসিকিউটর শামসুদ্দিন মো. আবুল কালাম অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে আসামিপক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় অব্যাহতির বিষয়ে কোনও শুনানি হয়নি। শুনানি চলাকালে আদালত এসকে সুরকে অভিযোগ পড়ে শোনান।

তখন এসকে সুর নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, আসামি এসকে সুরের বিরুদ্ধে আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার নিজের ও নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক।

তিনি গত বছরের ২৭ অক্টোবর আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। তবে নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে বিবরণী দাখিল না করায় গত ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে চলতি বছরের ২৫ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরকে গ্রেফতার করে। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয় এবং তখন থেকেই তিনি কারাবন্দি রয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com