1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’-এর মালিকানায় শাকিব খান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

পাঁচ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’-এর মালিকানায় শাকিব খান

reporter ঘোষণা স্পোর্টস
calendar প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন মেগাস্টার শাকিব খান

প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল। বিশেষ করে গ্যালারিতে শাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল।

প্রথমবার বিপিএলে দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর শাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামীতে তার টিম আরো শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন। ঢাকাই সিনেমার এই ‘কিং খান’ তার কথাই রাখছেন।

আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএল-এর ১২তম আসর শুরু হচ্ছে। এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি। টিম ঢাকা’র অংশ নেওয়ার কথা শোনা গেলেও মালিকানা নিয়ে শঙ্কা ছিল। তবে সব ধোঁয়াশা কাটিয়ে জানা গেল, এবারও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান এবং তাদের কম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস

বিসিবি সূত্র থেকে জানা গেছে, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিশ্চিতভাবে শাকিব খানের।

গেল আসরে অংশ নিয়েছিল সাতটি দল, এবার দল কমে অংশ নিচ্ছে পাঁচটি। অংশগ্রহণকারী দলগুলো হলো—ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা এবং বরিশাল

আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান—ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ), সিলেট (ক্রিকেট উইথ সামি)। টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com