1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভারতের জনগণকে নয়, মোদি সরকারকে আমরা প্রত্যাখ্যান করলাম ......এনডিপি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

ভারতের জনগণকে নয়, মোদি সরকারকে আমরা প্রত্যাখ্যান করলাম ……এনডিপি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা ৫ই ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে বলেন, ১৯৭১ নালে মহান মুক্তিযুদ্ধে বীরগাথা বিজয়ের মাস ডিসেম্বর। সেই মাসেই জাতীয় পতাকার অবমাননা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, ভাংচুরসহ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও ভারত সরকারের উস্কানিমূলক বক্তব্যের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভারতের জনগণের কাছে আমাদের আহ্বান, আমরা যেমন ফ্যাসিবাদকে বিতারিত করেছি, আপনারাও উগ্রবাদী হিন্দু সাম্প্রদায়িক গোষ্ঠীকে ক্ষমতা থেকে বিতাড়িত করুন। নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, ১৬ বছর বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজের অবৈধ ক্ষমতাকে টেকসই করার জন্য গুম, খুন নৈরাজ্যের পথ বেছে নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশকে অতল সাগরে ভাসিয়ে দিয়েছে। ২৪’র গণঅভূত্থানে পরাজিত হয়ে পালিয়ে গেলেও বিভিন্ন জায়গায় তার দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করার জন্য নানারকম ষড়যন্ত্র করছে। আর সেই ষড়যন্ত্র ভারতের উগ্রবাদী হিন্দু ও মোদি সরকার জ্বলন্ত আগুনে পেট্রোল ঢেলে দিচ্ছে। আর এক শ্রেণীর ভারতীয় মিডিয়া সেই খবরকে মুখরচর করে তৈরী করে জারিগান গাচ্ছে। আমরা সচেতন রয়েছি। বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এবং ১৮ কোটি জনগণ আজ ঐক্যবদ্ধ। কোন চক্রান্তেও তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com