1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

পূর্বধলায় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মাদক সেবনের দায়ে ৭ দিনের কারাদণ্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ দেখেছেন

নেত্রকোনার পূর্বধলায় পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার এবং মাদক সেবনের দায়ে এলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নরনারায়নপুর গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোনার একটি রেইডিং টিম।

গ্রেফতার ইউনুস খান নরনারায়নপুর গ্রামের মৃত আছির খান ও মৃত খোদেজা খাতুনের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে পূর্বধলা থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, একই দিন বিকেল ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোনার অভিযানে পূর্বধলা উপজেলার বৌলাম গ্রামে নিজ দখলীয় বসতঘর থেকে মাদক সেবনের জন্য এলাল উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করা হয়।

এলাল উদ্দিন বৌলাম গ্রামের মৃত শহর আলীর ছেলে।

পরে ঘটনাস্থলে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে এলাল উদ্দিনকে দোষী সাব্যস্ত করেন। তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে কারাদণ্ডপ্রাপ্ত এলাল উদ্দিনকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে ইউনুস খানকে গ্রেফতার দেখিয়ে পূর্বধলা থানায় সোপর্দ করা হয়েছে। অপরদিকে, মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত এলাল উদ্দিনকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদা তৎপর এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.