1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার

​হালুয়াঘাট সীমান্তে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘লাঠিখেলা’

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

একসময় ঢাক-ঢোলের শব্দ আর লাঠির ঠনঠন শব্দে মুখরিত হয়ে উঠত ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সীমান্তঘেঁষা গ্রামগুলো। বিভিন্ন উৎসব-পার্বণে কিংবা হাট-বাজারে ইউনিয়নের মোড়ে মোড়ে আয়োজন করা হতো ঐতিহ্যবাহী লাঠি খেলার। আশপাশের একাধিক মহল্লা ও গ্রাম থেকে হাজারো মানুষ ভিড় জমাতেন এই রোমাঞ্চকর খেলা দেখতে। অথচ কালের আবর্তে এবং আধুনিক প্রযুক্তির আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার হাজার বছরের এই ঐতিহ্য।
​স্থানীয় বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলে জানা যায়, মাত্র পাঁচ থেকে ১০ বছর আগেও চিত্রটা ছিল একেবারেই ভিন্ন। তখন পুরো দিনজুড়ে তরুণ ও যুবকদের ছোটাছুটি থাকত বিভিন্ন মাঠে খেলায় অংশ নেওয়ার জন্য। লাঠি খেলা ছাড়াও ফুটবল, হা-ডু-ডু, ও দাঁড়িয়াবান্ধার মতো গ্রামীণ খেলাগুলোতে মুখর থাকত সীমান্ত এলাকার খেলার মাঠগুলো।
​কিন্তু বর্তমান ইন্টারনেট যুগে চিত্রটা পুরোপুরি বদলে গেছে। গ্রামের মাঠগুলো এখন প্রায় ফাঁকা। স্থানীয় সচেতন নাগরিকদের মতে, তরুণ সমাজ এখন দিন-রাত বুঁদ হয়ে থাকছে স্মার্টফোন ও ইন্টারনেটে। এর পাশাপাশি সীমান্ত এলাকায় মাদকের বিস্তার তরুণদের আরও বেশি বিপথগামী করে তুলছে। খেলার মাঠের সুস্থ বিনোদন ছেড়ে যুবসমাজ এখন ডিজিটাল পর্দা ও অনৈতিক কর্মকাণ্ডে নিজেদের ব্যস্ত রাখছে।
​হালুয়াঘাটের এক প্রবীণ অধিবাসী আফসোস করে বলেন, “লাঠি খেলা শুধু কোনো খেলা ছিল না, এটি ছিল আমাদের বীরত্ব ও গ্রামবাংলার হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের প্রতীক। নতুন প্রজন্ম এখন লাঠি খেলা কী—তা চিনতেই পারছে না। মাঠ খালি পড়ে থাকে, ছেলেরা সব ফোনের স্ক্রিনে আর মাদকে নষ্ট হয়ে যাচ্ছে।”
​এলাকাবাসীর দাবি, লাঠি খেলার মতো ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাগুলোকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে মাঠমুখী করতে সরকারি ও বেসরকারি উদ্যোগে অবিলম্বে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। অন্যথায়, অতি শীঘ্রই গ্রামবাংলার এই গৌরবোজ্জ্বল ইতিহাস চিরতরে হারিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.