1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সাংবাদিককে হুমকি ক্যামেরা বন্ধ করেন নাই সমস্যা আছে, মাদক বিক্রেতা প্রকাশ্যে হুমকি..

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখেছেন

​খুলনার পাইকগাছায় পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত থানা সংলগ্ন কপোতাক্ষ মার্কেটের নিচতলায় চায়ের দোকানে অভিযান চালিয়ে ১৮ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪,৪৮০ টাকাসহ চয়ন ঘোষ (১৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটক চয়ন ঘোষ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ডের চৈতন্য ঘোষের ছেলে। চায়ের দোকান পরিচালনার আড়ালে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।​পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবিরের দিকনির্দেশনায় এবং ওসি (তদন্ত) মো. মিজানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই বিশেষ অভিযান পরিচালনা করেন। চায়ের দোকানে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪,৪৮০ টাকা জব্দ করা হয়।
​অভিযান পরিচালনার সময় পাইকগাছা পৌরসভা বাজারের ব্যবসায়ী প্রতিনিধি ষোল আনা সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি জি এম শুকুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবির জানান, এ ঘটনায় জব্দকৃত আলামতের তালিকা প্রস্তুত করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের সাঁড়াশি অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে স্থানীয় জনগন ওসি আওয়াল কবিরকে সাধুবাদ জানিয়েছেন ও তাকে এ ধরনের অভিজান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.