1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভুট্টাভিত্তিক শিল্পে বদলে যাবে লালমনিরহাটের অর্থনীতি: ত্রানমন্ত্রী গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার মো. ইলিয়াস সিরাজগঞ্জ মহাসড়কে উল্টো পথে বাস, ঝুঁকিতে ১৪০০ শিক্ষার্থী জন্মদিনে পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটলেন ব্যারিস্টার সাইফ সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার আশুলিয়ায় অপরাধ দমনে জিরো টলারেন্স  চেয়ার কার, দায়িত্ব কার? পীরগঞ্জ সেটেলমেন্ট অফিসে সার্ভেয়ারের বসার ছবি ঘিরে প্রশ্ন শাহজাদপুরে পাকা ভবনের আশায় পুরোনো ঘর নিলামে,কবরস্থানের টিনের ছাউনিতে চলছে শিক্ষাকার্যক্রম প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

মানবকণ্ঠের ব্যুরো অফিস উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ দেখেছেন

গত ১৫ বছর দেশে সাংবাদিকেরা স্বাধীনভাবে কথা বলতে পারেননি উল্লেখ করে দৈনিক মানবকণ্ঠের সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি বলেছেন, ওই সময়ে সাংবাদিকদের একটি অংশ সংবাদমাধ্যমকে আওয়ামী লীগের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করেছে। গণতন্ত্র ও দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে একপক্ষীয়ভাবে গণমাধ্যম পরিচালনা করা হয়েছিল। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীতে দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যুরো অফিসের উদ্বোধন করা হয়।

সম্পাদক শহীদুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের পর দেশের সংবাদমাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে দেশে গণতন্ত্র কখনো বিকশিত হবে না। জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দৈনিক মানবকণ্ঠের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৌরভ হাসান ভূঁইয়া বলেন, চট্টগ্রাম কেবল দেশের বাণিজ্যিক রাজধানীই নয়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উর্বর ক্ষেত্র। মানবকণ্ঠ সবসময় সাধারণ মানুষের সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, এই ব্যুরো অফিস উদ্বোধনের মাধ্যমে আমরা চট্টগ্রাম অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা, সম্ভাবনা ও সমস্যার কথাগুলো আরও জাতীয় পরিমণ্ডলে তুলে ধরতে চাই। চট্টগ্রাম ব্যুরোর এই নতুন যাত্রা আমাদের সেই অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে এমনটাই প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, চট্টগ্রামের সাংবাদিকতার ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ ও গৌরবের। দৈনিক মানবকণ্ঠ সবসময় পাঠকের ট্রাস্ট ও ভরসার জায়গা ধরে রাখতে কাজ করে যাচ্ছে। নতুন ব্যুরো অফিস চালু হওয়ায় নগরের সাংবাদিকতার মান যেমন আরও বেগবান হবে, তেমনি এই অঞ্চলের গণমানুষের না-বলা কথাগুলো জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি মানবকণ্ঠের নতুন এই যাত্রাকে অভিনন্দন ও পাশে থাকার আশ্বস্ত করছি।

দৈনিক মানবকণ্ঠের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মুহাম্মদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, এনটিভির বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান এবং সিএমইউজের সাংগঠনিক সম্পাদক ও একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী ও আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস।

রাজনৈতিক নেতাদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ, নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম ও জাতীয় পার্টির নগর আহ্বায়ক আবু তাহের। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তফা নূর, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন ও কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির সহ অনেকে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, সারাবাংলার ব্যুরো প্রধান তৌহিদুল ইসলাম, রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার শাহাব উদ্দিন, নয়াদিগন্তের মাল্টিমিডিয়ায় রিপোর্টার মিজান ফারাবী, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ইসহাক হোসাইন, চ্যানেল নাইনের জুনায়েত হোসাইন, এশিয়ান টিভির চিত্রসাংবাদিক মোহাম্মদ রুবেল প্রমুখ।

মানবকণ্ঠের চট্টগ্রাম ব্যুরোর প্রতিনিধি ও কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার চৌধুরী মাহবুব, আবু হোসাইন খান, ফটো সাংবাদিক নীল কমল সুশীল ও মাল্টিমিডিয়া রিপোর্টার পারভেজ রেজা। এছাড়া চট্টগ্রামের উপজেলা প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.