পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ১২ রবিউল আউয়াল উপলক্ষে দেশবাসী, মুসলিম উম্মাহ ও শান্তিকামী বিশ্ববাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম সমগ্র মানবজাতির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক অনন্য রহমতের স্মারক। ঈদে মিলাদুন্নবী শুধু আনন্দ ও উৎসবের উপলক্ষ নয়; মহানবীর জীবন, সুন্নাহ, আদর্শ, চরিত্র ও মানবিক শিক্ষাকে স্মরণ করে তা নিজেদের জীবনে ধারণ করারও সময়।
সাজ্জাদ হোসেন বলেন, মহানবী (সা.) তাঁর জীবন দিয়ে সত্য, ন্যায়, ইনসাফ, সাম্য, দয়া, ক্ষমা, ভ্রাতৃত্ব ও শান্তির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে ন্যায় ও মানবিকতার ভিত্তি সুদৃঢ় করার শিক্ষা দেয়।
তিনি বলেন, মহানবীর প্রতি ভালোবাসার প্রকৃত প্রকাশ তাঁর সুন্নাহ ও উত্তম চরিত্র অনুসরণ করা, মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা এবং অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো।
বর্তমান বিশ্বের অস্থিরতা, হিংসা, বিভাজন ও বৈষম্যের সময়ে মহানবীর শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও ন্যায়বিচারের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। তাঁর আদর্শ অনুসরণ করে মানবিক, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রাম ও পটিয়াসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত জশনে জুলুস, মিলাদ মাহফিল, দরুদ ও সালাম এবং ধর্মীয় আলোচনা সভায় অংশগ্রহণকারী ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতিও শুভেচ্ছা জানান এনসিপির এই নেতা।
তিনি বলেন, মহানবীর শিক্ষা হৃদয়ে ধারণ করে মানুষের প্রতি দয়া, ভালোবাসা ও দায়িত্ববোধকে আরও সমুন্নত করতে হবে। পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।
সাজ্জাদ হোসেন আশা প্রকাশ করেন, মহানবীর আদর্শ অনুসরণ করে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, যেখানে প্রতিটি মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে এবং ন্যায়, ইনসাফ, সাম্য ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।
শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা, কল্যাণ ও সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে মহানবী (সা.)-এর ভালোবাসা, সুন্নাহ ও মহান আদর্শের ওপর অটল থাকার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।