1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা

হালুয়াঘাটে হাট-বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডাস্টবিন স্থাপন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাটে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বেলা আড়াইটায় হালুয়াঘাট পৌরশহরের কাচারী রোড, পাঠাগার মোড়, গরুর বাজার ও মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এই কার্যক্রম পরিচালিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশনা এবং হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

এ উপলক্ষে আয়োজিত কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজী, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হক, উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলাকালীন পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়। এর আগে, উক্ত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিল উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.