1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের।

রামগড় সদর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সাম্প্রতিক টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা হিসেবে চাল বিতরণ করেছে রামগড় সদর ইউনিয়ন পরিষদ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রামগড় সদর ইউনিয়ন পরিষদের আওতাধীন ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। দিনব্যাপী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে তাদের জন্য বরাদ্দকৃত ত্রাণসামগ্রী গ্রহণ করেন।

চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম। এ সময় উপস্থিত ছিলেন রামগড় সদর ইউনিয়নের প্রশাসক মো. রেহান উদ্দিন, ইউনিয়ন পরিষদের সচিব মো. মিজানুর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘব এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে সহায়তা করতেই এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.