1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ভেকু দিয়ে মাটি কাটার বিরোধে বিএনপি নেতা কে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে ওসমান গনি (৪০) নামে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার (২০ মে) রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় এই হত্যা কান্ডের ঘটনা ঘটে।

নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি আড়াই হাজার থানা বিএনপির দপ্তর সম্পাদক ও ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের ছোট ভাই। ওসমান গনি নয় ভাইয়ের মধ্যে সবার ছোট নয় নম্বর ভাই ছিলেন।
ভাই বোনের মধ্যে ছিলেন ১১ নম্বর।

তার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি বিবাহ সূত্রে পরিচয় হল, তিনি আড়াই হাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়ার নাতনি বৈশাখীর স্বামী ছিলেন। মৃত্যু কালে ৩ বছরের একটি ছেলে সন্তান রেখে গিয়েছেন তিনি।

এছাড়াও স্ত্রী এখনো ৩ মাসের গর্ভবতী। নির্মম এই হত্যা কান্ডে ৩ বছরের অবুঝ ছেলেটি তার বাবাকে হারিয়েছে এত অল্প বয়সে সারা জীবন তার বাবার আদর স্নেহ থেকে বন্ঞ্চিত হতে হবে এবং সবচেয়ে দুঃখ জনক হল গর্ভে থাকা শিশুটি পৃথিবীতে এসে বাবার মুখ দেখতে পাবে না কখনো। মানুষ কতটা নির্মম হলে একজনকে এত নিষঠুর ভাবে কুপিয়ে হত্যা করতে পারে এ নিয়ে জনমনে আতংক বিরাজমান। এলাকায় থমথমে পরিস্থিতি।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান মিয়াসহ ৪ জনকে আটক করেছে আড়াই হাজার থানা পুলিশ।বৃহস্পতিবার আসামিদের কোর্টে চালান করে আড়াই হাজার থানা পুলিশ। আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনি পার্শ্ববর্তী দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও এলাকার একটি জমির মাটি বিক্রি করেছিলেন। এ নিয়ে রমজান আলীর সঙ্গে তার দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে পাচঁগাও এলাকায় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু যন্ত্রটি মাটির নিচে আটকে যায়। খবর পেয়ে ওসমান গনি ঘটনাস্থলে যায়, সেখানে ভেকু চালকের সঙ্গে কথা বলে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার পথ গতিরোধ করে চারদিক থেকে ঘিরে ফেলে। পরে তারা ওসমান গনিকে চিহ্নিত করে হাতে থাকা রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্হানে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে । আঘাতে ওসমান গনি মাটিতে লুটিয়ে পড়েন। তারপর তার মুখে কুপিয়ে দাঁত ফেলে দেয়, দূর্বৃত্তরা ওসমান গনির মৃত্যু নিশ্চিত করে। তারপর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে লোকজন তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শী সিয়াম জানান, রাত ১টার দিকে বাসায় ফেরার পথে ১৫ থেকে ২০ জনের একটি দূর্বৃত্তের দল আমাদের ঘিরে ফেলে। সকল দূর্বৃত্তদের মুখ গামছা দিয়ে বাধা ছিল সিয়াম জানায়। এসেই আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমাদের সঙ্গে কোনো মেশিন আছে কিনা তা বের করার জন্য বলতে থাকে। পরে ওসমান গনিকে টার্গেট করে বলতে থাকে ‘এই ওসমান গনি, এই ওসমান গনি’। এরপর ভিকটিম কে লোহার রড দিয়ে মাথা আঘাত করে। ওসমান গনি মাটিতে লুটিয়ে পড়লে তারা ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

তিনি অভিযোগ করেন, মাটিকাটা নিয়ে স্থানীয় বিএনপি নেতা রমজানের সঙ্গে ওসমান গনির বিরোধ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, মাটিকাটার বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে দুর্বৃত্তরা। এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ২১ তারিখ বৃহস্পতিবার বিএনপি নেতা ওসমান গনির দলীয় সহযোগী সমর্থক ও আশপাশের স্থানীয় এলাকাবাসী আড়াইহাজার ব্রাহ্মন্দী-গাউছিয়া সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জালিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

২১ তারিখ বৃহস্পতিবার ওসমান গনির লাশ পোস্ট মর্টেম শেষে রাত ৯ টায় বড় বিনাইরচর এমদাদুল উলুম এতিমখানা মাদ্রাসা মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে উপস্থিত ছিলেন এমপি নজরুল ইসলাম আজাদ নারায়নগঞ্জ – ২, আড়াই হাজার, নারায়নগঞ্জের পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার গ সার্কেল, আড়াই হাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল, আড়াই হাজার থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন সহ আড়াই হাজার বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ ও এলাকাবাসী সহ আড়াই হাজারের সর্ব স্তরের জনগন।
এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, প্রশাসন কে বলেন আপনারা আপনাদের আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওসমান গনি হত্যা কে বা কারা করেছে, কেন করেছে রহস্য উদঘাটন করেন। অপরাধী যে ই হোক দ্রুত আইনের আওতায় নিয়ে আসেন।

আড়াই হাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া ওসমান গনির দাদা শ্বশুর তার জানাযায় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন তার ৫০ বছরের রাজনৈতিক জীবনে কখনো কোন নেতার নৃশংস হত্যা কান্ড আড়াই হাজারের মাটিতে কখনো দেখেননি। তিনি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রয়োজনে আপনারা ছায়া তদন্ত শুরু করে প্রকৃত আসামি কে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসেন। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানিয়েছেন আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আড়াই হাজার থানা পুলিশ ঘটনার রহস্য ক্ষতিয়ে দেখা অব্যাহত রেখেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.