1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ঘোড়াঘাটে কৃষি অফিসের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ০ দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টায় ঘোড়াঘাট উপজেলা অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এক আলোচান সভা অনুষ্ঠিত হয়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত সরকার ও আসাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও আব্দুল আল মামুন কাওছার শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. শাহ আলম মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুজ্জামান, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ খাদিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহমুদা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সবুরসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার কৃষক, খামারি, কৃষি উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাট কর্তৃক আয়োজিত পার্টনার কংগ্রেসের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.