1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা

ইসলামপুরে ফসলি জমি ও নদী গিলে খাচ্ছে ‘মাটি খেকো’ মোতালেব মেম্বার

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১ দেখেছেন

​জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে যমুনা নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে। অভিযোগের তীর ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব কাজী ও তার সহযোগীদের দিকে। জনপ্রতিনিধির প্রভাব খাটিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে এই ‘মাটি খেকো’ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তিনি।
​
​সরেজমিনে দেখা গেছে, নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন যমুনা নদীর বুকে জেগে ওঠা চর থেকে অবাধে মাটি কাটা হচ্ছে। যেখানে কৃষকরা মরিচ, মিষ্টি আলু, ভুট্টা ও মটরশুঁটি চাষ করেছেন, ঠিক সেই ফসলি জমির কূল ঘেষে (ভেকু) দিয়ে মাটি তোলা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, মোতালেব মেম্বার ও মাটি ব্যবসায়ী লাল মিয়া এই সিন্ডিকেটের মূল হোতা।
​
​মাটি পরিবহনে ব্যবহার করা হচ্ছে একাধিক অবৈধ মাহিন্দ্রা ট্রাক্টর (কাঁকড়া গাড়ি)। ​অধিকাংশ গাড়ির চালক শিশু-কিশোর এবং তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। ভারী ট্রাক্টর চলাচলের কারণে গ্রামীণ পাকা রাস্তার কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। অনভিজ্ঞ চালকদের বেপরোয়া গতিতে চলাচলের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।
​
​ঘটনাস্থলে কর্মরত বেকু ও ট্রাক্টর চালকদের সাথে কথা বললে তারা সরাসরি জানান, তারা মোতালেব কাজীর চুক্তিতে কাজ করছেন। তবে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে মেম্বার মোতালেব কাজী বলেন, “আমি ব্যস্ত এখন জামালপুর জেলা শহরে আছি” বলে ফোন কেটে দেয়। তার সহযোগী লাল মিয়া উপস্থিত থাকলেও তিনি দায় চাপিয়ে দেন মেম্বারের ওপর।
​
​স্থানীয় কৃষকরা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভোট দিয়ে তাকে প্রতিনিধি বানিয়েছি আমাদের রক্ষা করার জন্য, কিন্তু তিনি এখন আমাদের ফসলি জমি আর নদী গিলে খাচ্ছেন।” নদী ভাঙন কবলিত এই এলাকায় এভাবে মাটি কাটলে চলমান বর্ষা ও বন্যায় ভাঙন ভয়াবহ রূপ নিতে পারে বলে তাদের আশঙ্কা।

এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ মাটি কাটা বন্ধে এবং ‘মাটি খেকো’ সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.