1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা

কোম্পানীগঞ্জে মাটি কাটার প্রতিবাদে হামলা ; থানায় মামলা

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বিএনপি নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এতে ভুক্তভোগী আব্দুর রহিম (৪৩) বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর-৪৬। এতে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক যুগ্ম-আহ্বায়ক মানছুরুল হক বাবর (৫৫) এবং তার বড় ভাই মুছাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক শাহজাহানসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শুক্রবার মুছাপুর ইউনিয়নের কালু মোল্লার মসজিদ সংলগ্ন এলাকা ও স্থানীয় মদিনা বাজারে দুই দফায় হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ফারুক নামের এক ব্যক্তির জমি দখল করে সেখানে মাটি বিক্রি করছিলেন আব্দুল হক শাহজাহান ও তার সহযোগীরা। এ বিষয়ে প্রতিবাদ করলে বিএনপি নেতা আলাউদ্দিন জিকুকে লাঞ্ছিত করা হয়।
পরে বিষয়টি জানতে পেরে আব্দুর রহিম জিকুর বাড়িতে যান এবং জমি দখল ও মাটি কাটার প্রতিবাদ জানান। সেখান থেকে ফেরার পথে কালু মোল্লার মসজিদের সামনে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, একই দিন রাত পৌনে ৮টার দিকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় মদিনা বাজার এলাকায় আবারও তার গাড়িবহরে হামলা করা হয়। এ সময় তার চাচী, স্কুলশিক্ষিকা জান্নাতুল ফেরদাউসকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং তার স্বর্ণালংকার লুট করা হয়। তাকে রক্ষা করতে গেলে আব্দুর রহিমের ভাই আব্দুল আউয়াল (৩৭) ও আব্দুর রহমান (২১) গুরুতর আহত হন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মানছুরুল হক বাবর ও আব্দুল হক শাহজাহান। তারা দাবি করেন, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, “ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.