1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ৩৬০ লক্ষ টাকার ব্যাপক উন্নয়ন বরাদ্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

আখাউড়া উপজেলার সার্বিক উন্নয়নে ৩৬০ লক্ষ (৩ কোটি ৬০ লক্ষ) টাকার এক বিশাল উন্নয়ন বরাদ্দ প্রদান করা হয়েছে! জনকল্যাণমূলক এই বরাদ্দ প্রাপ্তিতে স্থানীয় সাধারণ মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে!

এই বিশাল অংকের উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করার পেছনে বিশেষ ভূমিকা রাখায় জনাব আলহাজ্ব কবির আহমেদ ভুইয়াকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে এলাকাবাসী! উন্নয়ন প্রকল্পের সম্ভাব্য ক্ষেত্রসমূহ: সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বরাদ্দের অর্থ দিয়ে আখাউড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে! এর ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা আরও বৃদ্ধি পাবে!

এই বরাদ্দ সম্পর্কে স্থানীয় সংবাদকর্মীরা জানান, জনাব কবির আহমেদ ভুইয়ার নিরলস প্রচেষ্টায় এই বড় অংকের বরাদ্দ পাওয়া সম্ভব হয়েছে! এর মাধ্যমে আখাউড়ার ঝুলে থাকা অনেক উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে! আখাউড়ার অগ্রযাত্রাকে বেগবান করতে এমন উদ্যোগ ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট সকলে!

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.