1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

মুলাদীতে নাসির ভূইঁয়ার আয়োজনে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

গত শুক্রবার বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের বেপারী হাটে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেন সমাজসেবক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ভূইঁয়া। রমজানের পবিত্র মাসকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ ছত্তার খান, বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য এবং মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন মোল্লা, মুলাদী উপজেলা বিএনপির সদস্য। তিনি আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, রমজানের শিক্ষা হলো সহানুভূতি ও দানশীলতা। সমাজের বিত্তবানদের উচিত এই চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ঈদ উপহার বিতরণের পর সবাইকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.