পিকআপ সহ ০২ মাদক কারবারী গ্রেফতার: গত ০৮/০৩/২০২৬খ্রি. রাত ০৩.৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি পিকআপ গাড়ি আটক করে। এ সময় পিকআপটি তল্লাশী করে ৭০ (সত্তর) কেজি গাঁজা সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা: ১। আব্দুল হক প্রকাশ মাইনুল(৩৪),পিতা- আব্দুর রহমান,মাতা- সাহারা বানু,সাং- লামা পাড়া,থানা- চুনারুঘাট,জেলা- হবিগঞ্জ। ২। মোজাম্মেল হোসেন@ সোহেল(২৮),পিতা- মৃত মজনু মিয়া,মাতা- মোছা: জাহানারা বেগম,সাং- রজনীলাইন, শান্তিপুর,থানা-তাহিরপুর,জেলা-সুনামগঞ্জ।
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।