1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ও রামগড় উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় ২০২৫–২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় রামগড় উপজেলায় ৩০০ জন হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় রামগড় লেকস্থ পাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.