1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভুট্টাভিত্তিক শিল্পে বদলে যাবে লালমনিরহাটের অর্থনীতি: ত্রানমন্ত্রী গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার মো. ইলিয়াস সিরাজগঞ্জ মহাসড়কে উল্টো পথে বাস, ঝুঁকিতে ১৪০০ শিক্ষার্থী জন্মদিনে পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটলেন ব্যারিস্টার সাইফ সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার আশুলিয়ায় অপরাধ দমনে জিরো টলারেন্স  চেয়ার কার, দায়িত্ব কার? পীরগঞ্জ সেটেলমেন্ট অফিসে সার্ভেয়ারের বসার ছবি ঘিরে প্রশ্ন শাহজাদপুরে পাকা ভবনের আশায় পুরোনো ঘর নিলামে,কবরস্থানের টিনের ছাউনিতে চলছে শিক্ষাকার্যক্রম প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৭৭ দেখেছেন

নিউজ ডেস্ক: বুধবার সকাল ১০.০০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স এর ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

পুলিশ সুপার পর্যায়ক্রমে কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এরপর তিনি উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
কল্যান সভার শেষে জুন/২০২৪ মাসের পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের হাতে পুলিশ সুপার মহোদয় পুরস্কার তুলে দেন।

পুরস্কার প্রাপ্তরা হলেনঃ শ্রেষ্ঠ থানাঃ জনাব মোহাম্মদ আলী মাহমুদ পিপিএম, অফিসার ইনচার্জ, কুলাউড়া থানা,শ্রেষ্ঠ এসআইঃ জনাব সওকত মাসুদ ভুঁইয়া, এসআই (নিঃ) রাজনগর থানা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল কারী অফিসার : মোহাম্মদ আমির উদ্দিন, এসআই (নি:), কুলাউড়া থানা,শ্রেষ্ঠ সার্জেন্টঃ জনাব মোস্তাফিজুর রহমান, সার্জেন্ট, সদর ট্রাফিক, মৌলভীবাজার, শ্রেষ্ঠ জিআরওঃ জনাব মুসিবুর রহমান, এএসআই (নিঃ), সদর কোর্ট,
এছাড়া মাদক উদ্ধার ও আসামি গ্রেফতারসহ সার্বিক পারফরম্যান্স বিবেচনায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) এ.এইচ.এম মাহমুদুর রহমান এবং কনস্টেবল জীবন আহমেদকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
আজকের কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন এবং জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জগণসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.