1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভুট্টাভিত্তিক শিল্পে বদলে যাবে লালমনিরহাটের অর্থনীতি: ত্রানমন্ত্রী গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার মো. ইলিয়াস সিরাজগঞ্জ মহাসড়কে উল্টো পথে বাস, ঝুঁকিতে ১৪০০ শিক্ষার্থী জন্মদিনে পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটলেন ব্যারিস্টার সাইফ সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার আশুলিয়ায় অপরাধ দমনে জিরো টলারেন্স  চেয়ার কার, দায়িত্ব কার? পীরগঞ্জ সেটেলমেন্ট অফিসে সার্ভেয়ারের বসার ছবি ঘিরে প্রশ্ন শাহজাদপুরে পাকা ভবনের আশায় পুরোনো ঘর নিলামে,কবরস্থানের টিনের ছাউনিতে চলছে শিক্ষাকার্যক্রম প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন

  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেবল হোসেন সারাং বাড়িতে অনুষ্ঠিত এ সভায় বিপুল সংখ্যক নারী ভোটার ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ এলাকায় নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করেছে।

বিএনপি নেতা মো. নওশাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ইসরাফিল খসরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানজি চৌধুরী, নগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক মো. নূরুজ্জামান কন্ট্রাক্টর, ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক মো. হোসেনী মোবারক রিয়াদ, যুবদল নেতা ও ভোটকেন্দ্র কমিটির অন্যতম সংগঠক মো. সোলায়মান, মো. জাহিদুল ইসলাম (জাহিদ), প্রবীণ বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন, মনজুর আলম মঞ্জু, জাফর আলী, মো. হারুন, মো. আব্বাস উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন,“দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়া ঐতিহ্যগতভাবে জাতীয়তাবাদী চেতনার শক্ত ঘাঁটি। সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের নেতৃত্বে এখানে ধানের শীষের পক্ষে যে ঐক্য গড়ে উঠেছে, তা আগামী নির্বাচনে বিজয়ের ভিত্তি রচনা করবে।”

তিনি আরও বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের যে স্বপ্ন দেখিয়েছিলেন এবং
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সংগ্রামী নেতৃত্ব দিয়েছেন—ধানের শীষ সেই আদর্শেরই প্রতীক। ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের রায় দেবে।”

সভায় বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষ দিশেহারা। দ্রব্যমূল্যের চাপ, কর্মসংস্থানের অভাব ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যম হচ্ছে এই নির্বাচন। বক্তারা তৃণমূল থেকে ভোটকেন্দ্র পর্যন্ত সর্বস্তরে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় নেতারা জানান, নারী ও তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ধানের শীষের পক্ষে জনমতকে আরও সুসংহত করছে। মতবিনিময় সভা ও উঠান বৈঠকের এই জনসমাগম প্রমাণ করে—চট্টগ্রাম-১১ আসনে পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.