1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা

জনসচেতনতা তৈরিতে গুলশান ট্রাফিক বিভাগের নো হর্ন, নো ডাস্ট কর্মসূচি পালন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

২৭ জানুয়ারি  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হলো নো হর্ন, নো ডাস্ট শীর্ষক এক মিনিটের প্রতীকী নিরবতা কর্মসূচি। মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে গুলশান–২ চত্বরে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে গুলশান–২ ক্রসিং ট্রাফিক সিগন্যালে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—চারদিকে এক মিনিটের জন্য রেড সিগন্যাল রাখা হয়। এ সময় আগত যানবাহনের চালকদের অনুরোধ জানানো হয় গাড়ি থেকে নেমে এক মিনিট নিরবতা পালনের জন্য।চালকরা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে অংশগ্রহণ করেন এবং পূর্বনির্ধারিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান। প্ল্যাকার্ডে লেখা ছিল— নো হর্ন, নো ডাস্ট।

গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাসহ পুরো গুলশান এলাকায় অপ্রয়োজনে হর্ন না বাজানো এবং রাস্তাঘাট পরিষ্কার রাখার লক্ষ্যে ডিএনসিসি ও ট্রাফিক বিভাগ যৌথভাবে কাজ করছে। এই এক মিনিট নিরবতা কর্মসূচি ছিল একটি প্রতীকী আয়োজন, যার মাধ্যমে গাড়িচালক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করাই ছিল মূল উদ্দেশ্য। এ সময় গুলশান ডিভিশন- ট্রাফিকের ডিসি মিজানুর রহমান শেলীসহ সংশ্লিষ্ট অফিসার ও ১৫০ জন ট্রাফিক সহায়তাকারী উপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.