1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ  বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার দিন-রাত কালো ধোঁয়া, তীব্র দুর্গন্ধ—কবিরপুরে সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের।

টেকনাফ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২ দেখেছেন

টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ অভিযানে প্রায় ২০ হাজার (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।   বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখ ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টেকনাফ উপজেলার নাফ নদী সংলগ্ন কেজু বাগান এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান শুরু করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে বিশাল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহা. হাফিজুর রহমান, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক নির্মূলে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত ইয়াবা আইনানুগ প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.